Please wait...

কেন্দ্রীয় ভর্তি অফিস | ঢাকা বিশ্ববিদ্যালয়

অনলাইন সেবা পোর্টাল

আসন্ন পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে কেন্দ্রীয় ভর্তি অফিস আগামী ২৫-০৫-২০২৬ ইং তারিখ হতে ৩১-০৫-২০২৬ ইং তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তবে ছুটিকালীন সময়েও কেন্দ্রীয় ভর্তি অফিসের সকল ওয়েবসাইটভিত্তিক অনলাইন কার্যক্রম ও ই-মেইল সেবা যথারীতি চালু থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে helpline@eis.du.ac.bd ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে।   |   হল সংক্রান্ত অনলাইন সেবা ও ফি পরিশোধ কার্যক্রম চালু রয়েছে।   |   বিভাগ/ইনস্টিটিউট সংক্রান্ত অনলাইন সেবা ও সংশ্লিষ্ট ফি পরিশোধ কার্যক্রম চালু রয়েছে।   |   শিক্ষার্থীরা student.eis.du.ac.bd পোর্টালে লগইন করে প্রয়োজনীয় সেবা নির্বাচন ও ফি পরিশোধ করতে পারবে।   |   বিজ্ঞপ্তি: পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে কেন্দ্রীয় ভর্তি অফিস ২৫-০৫-২০২৬ ইং হতে ৩১-০৫-২০২৬ ইং পর্যন্ত বন্ধ থাকবে; অনলাইন কার্যক্রম ও ই-মেইল সেবা চালু থাকবে।
অনলাইন হল সেবা Active
অনলাইন বিভাগ/ইনস্টিটিউট সেবা Active
বিজ্ঞপ্তি

পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে কেন্দ্রীয় ভর্তি অফিস বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি

ছুটিকালীন সময়েও অনলাইন কার্যক্রম ও ই-মেইল সেবা চালু থাকবে

আসন্ন পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে কেন্দ্রীয় ভর্তি অফিস আগামী ২৫-০৫-২০২৬ ইং তারিখ হতে ৩১-০৫-২০২৬ ইং তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।

তবে ছুটিকালীন সময়েও কেন্দ্রীয় ভর্তি অফিসের সকল ওয়েবসাইটভিত্তিক অনলাইন কার্যক্রম ও ই-মেইল সেবা যথারীতি চালু থাকবে। শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলেই প্রয়োজনীয় অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন।

জরুরি প্রয়োজনে নিম্নোক্ত ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করিবার জন্য অনুরোধ করা হইলঃ

📧 ই-মেইলঃ helpline@eis.du.ac.bd

(অনলাইন যোগাযোগ ব্যবস্থা ও সেবা কার্যক্রম যথারীতি চালু থাকিবে)

Notice

কেন্দ্রীয় ভর্তি অফিসের তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ ও ইনস্টিটিউটসমূহের বিভিন্ন সেবা এবং সংশ্লিষ্ট ফি ব্যবস্থাপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছে।

বর্তমানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সনদ, একাডেমিক সেবা, হল সংক্রান্ত সেবা এবং সংশ্লিষ্ট ফি অনলাইনের মাধ্যমে আবেদন ও পরিশোধ করতে পারছে। যে সকল কার্যক্রম পূর্বে সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হতো, সেগুলোকে আধুনিক ও স্বয়ংক্রিয় ব্যবস্থায় রূপান্তর করা হয়েছে।

শিক্ষার্থীরা student.eis.du.ac.bd পোর্টালে লগইন করে প্রয়োজনীয় অনলাইন সার্ভিস নির্বাচনপূর্বক আবেদন ও ফি পরিশোধ করতে পারবে।

হল, বিভাগ ও ইনস্টিটিউট কর্তৃপক্ষের অবগতির জন্য

যে সকল হল, বিভাগ বা ইনস্টিটিউট এখনো অনলাইন সেবা কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত হয়নি, সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ এবং বিভাগ/ইনস্টিটিউট অফিসকে প্রয়োজনীয় তথ্য, সেবা তালিকা ও নির্ধারিত ফি-সংক্রান্ত বিবরণসহ কেন্দ্রীয় ভর্তি অফিসে যোগাযোগ করে অনলাইন সেবা কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য অনুরোধ করা হলো।

হল নোটিশ

হল সংক্রান্ত অনলাইন সেবা ও ফি পরিশোধ

শিক্ষার্থীদের হল সংক্রান্ত সেবা কার্যক্রমকে দ্রুত, সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে হলের নির্ধারিত সেবা ও ফি পরিশোধ কার্যক্রম অনলাইনে চালু করা হয়েছে।

🛌 হল আসন বরাদ্দ ফি
📜 আবাসিক/অনাবাসিক প্রত্যয়নপত্র ফি
পুনঃভর্তি হল ক্লিয়ারেন্স ফি
🍻 আইডি কার্ড/কার্ড হারানো সংক্রান্ত ফি
🏆 প্রশংসাপত্র/সার্টিফিকেট ফি
অন্যান্য হল-নির্ধারিত সেবা ফি
বিভাগ/ইনস্টিটিউট নোটিশ

বিভাগ/ইনস্টিটিউট অনলাইন সেবা ও ফি পরিশোধ

বিভাগ ও ইনস্টিটিউটসমূহের বিভিন্ন একাডেমিক সেবা, আবেদন এবং সংশ্লিষ্ট ফি ব্যবস্থাপনাকে কেন্দ্রীয় ভর্তি অফিসের তত্ত্বাবধানে অনলাইন প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছে।

📜 প্রত্যয়নপত্র
🌐 Medium of Instruction Certificate
📋 মার্কশিট
💰 উন্নয়ন ফি
💳 ভর্তি ফি
🎓 বিভিন্ন একাডেমিক সনদ
বিভাগ/ইনস্টিটিউট নির্ধারিত অন্যান্য সেবা